1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত?

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বিশ্ব অর্থনীতির অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন ঘটেছে। সোমবার (৪ মে) ইরান একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করার পর বিশ্ববাজারে মার্কিন ডলার শক্তিশালী হয়ে উঠেছে, যার সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান এই ধাতুর ওপর। খবর রয়টার্সের।
মূলত হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই উত্তেজনার ফলে জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে, যা বাজারে মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধির ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে। ব্রেকিংনিউজ অ্যালার্ট

মুদ্রাস্ফীতির এই আশঙ্কায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার উচ্চ রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বার্কলেসসহ বেশ কিছু ব্রোকারেজ সংস্থা মনে করছে, এ বছর সুদের হার কমানোর কোনো সম্ভাবনা নেই। সাধারণত সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে অন্য খাতে বিনিয়োগে বেশি আগ্রহী হন, কারণ স্বর্ণ থেকে সরাসরি কোনো মুনাফা বা সুদ পাওয়া যায় না।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে চার হাজার ৫৭২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দাম ১.৯ শতাংশ, প্ল্যাটিনামের দাম ০.৯ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২.৪ শতাংশ হ্রাস পেয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, চার হাজার ২০০ ডলারের আশেপাশে স্বর্ণের একটি শক্তিশালী অবস্থান থাকলেও বর্তমান অনিশ্চয়তা ও সুদের হার বৃদ্ধির ভয়ে অনেক ব্যবসায়ী স্বল্প মেয়াদে তাদের হাতে থাকা স্বর্ণ বিক্রি করে দিতে পারেন।

এদিকে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে ২ লাখ ৪০ হাজার টাকায় নেমে এসেছে। সোমবার (৪ মে) ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

মঙ্গলবার (৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park