ইরানের সঙ্গে সফল আলোচনা হয়েছে এবং একটি চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ইরানও যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস আরাগচি।
ট্রাম্প বলেন, ইরান চুক্তিতে আগ্রহী এবং চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়ার বিষয়টিও প্রত্যাশা করছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, সমঝোতা না হলে আবারও হামলা শুরু হতে পারে। তার ভাষায়, “যদি ইরান রাজি না হয়, তবে আবার বোমা হামলা শুরু হবে, আর তার মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে।”
এদিকে, ট্রাম্পের এমন হুমকিকে গুরুত্ব না দিয়ে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন বাঘাই বলেছেন, চুক্তি করতে চাইলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব পর্যালোচনার পর এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মধ্যস্থতাকারী পাকিস্তানকে জানানো হবে।
এ পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে উত্তেজনা ও কূটনৈতিক আলোচনার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: আলজাজিরা
Leave a Reply