1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

একটি যুদ্ধ শেষ হয়েছে, আরেকটি যুদ্ধ শুরু: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত
DinajpurTV |

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আমাদের আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। আর সেই যুদ্ধটি হলো জনগণকে দেওয়া আমাদের প্রতিটি প্রতিশ্রুতি (কমিটমেন্ট) বাস্তবায়ন করা।

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের চাঙ্গা করতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা দেশের মানুষকে সুশাসন দেওয়ার কথা বলেছিলাম। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে শিক্ষার্থীরা শিক্ষার জন্য চমৎকার পরিবেশ পাবে এবং নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষ রাস্তায় নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।

তিনি আরও যোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যখন বিএনপি নেতাকর্মীরা অবর্ণনীয় নির্যাতন, গুম ও খুনের শিকার হচ্ছিলেন, তখনো বিএনপি চেয়েছিলো দেশে এমন একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক যেখানে সুস্থ তর্ক-বিতর্ক থাকবে এবং মানুষের কথা বলার অবারিত সুযোগ থাকবে। আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।

গত ১২ তারিখের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি আগেই বলেছিলাম নির্বাচনটি অনেক কঠিন হবে এবং আপনারা প্রতিটি মুহূর্তে তা অনুভব করেছেন। দেশের মানুষ আমাদের দলের ওপর আস্থা রেখেছে এবং আমাদের ইশতেহারের (মেনুফেস্টো) পক্ষে ব্যাপক সমর্থন দিয়েছে।

তিনি গুরুত্বারোপ করে বলেন, নির্বাচনের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত এটি ছিলো কেবল জাতীয়তাবাদী দলের ইশতেহার। কিন্তু আমরা সরকার গঠন করার পর এটি এখন পুরো বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। কারণ ৫২ শতাংশ মানুষ সরাসরি আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছেন। তাই আমাদের এখন সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতা দিয়ে এই ইশতেহার বাস্তবায়ন করতে হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park