বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো অস্থির হয়ে উঠেছে। মঙ্গলবার (১২ মে) সকালে মিরপুরের শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কৃত্রিমভাবে ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি জানান, জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় রাখতে বিরোধী দল সংসদে এবং সংসদের বাইরে উভয় জায়গায়ই সোচ্চার থাকবে।
পাইকারি বাজার পরিদর্শনের সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। ব্যবসায়ীরা এ সময় বাজার ব্যবস্থাপনা ও খরচ সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন।
Leave a Reply