যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে- জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১২ মে) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, তেহরানের দেয়া প্রস্তাবটি অত্যন্ত দুর্বল। প্রস্তাবটিকে আবর্জনার সাথে তুলনা করেন তিনি।
আলোচনায় যুক্ত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, হরমুজ প্রণালীতে চলমান অবরোধ এবং ইরানের নেতৃত্ব নিয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী সংকট পরমাণু আলোচনা এগিয়ে নিতে বাধা দিচ্ছে বলেও মনে করছেন তিনি। আর এ কারণে আবারও ইরানে বড় ধরনের হামলা চালাতে পারেন ডোনাল্ড ট্রাম্প, এমনটি মনে করছেন অনেকে।
এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ বলছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরান। যে কোনো ভুল সিদ্ধান্তের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, যুক্তরাষ্ট্রকে সেই বিষয়টিও স্বরণ করিয়ে দেন তিনি। অন্যদিকে, লেবাননে হামলা ও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।
Leave a Reply