ব্যাংকিং খাতের সংকট সমাধান না হলে অর্থনৈতিক ধস থামানো যাবে না বলে মন্তব্য করেছেন ত্বত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বলেন, তাই শুধু সংকটের কথা না বলে সংকট বিশ্লেষণের মাধ্যমে সমাধান বের করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শনিবার (১৬ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত, ব্যাংকিং খাতের বিপর্যয় ও অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, কলুষিত নীতি প্রক্রিয়া ব্যাংকখাতের সবচেয়ে বড় সমস্যা। যে কলুষিত রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ব্যাংক সহ আর্থিক খাত সমস্যাগ্রস্ত হয়েছে তা যেন আর ফিরতে না পারে তা নিশ্চিত করতে হবে। সরকারী সংবাদ
বক্তরা বলেন, ব্যাংকিং খাতে সবচেয়ে বড় বিষয় আস্থার সংকট। আস্থার সংকট কাটাতে, লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া ব্যাংক রেজুলেশন আইনে বির্তকিত ১৮ এর ‘ক’ ধারা পুনর্মূল্যায়নেরও আহ্বান জানান বক্তারা।
Leave a Reply