1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জামায়াতে ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের কড়া মন্তব্য

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীকে নিয়ে কড়া মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ কোনো দিন জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাইবে না।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান, উন্নয়ন পরিকল্পনা এবং বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ও তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে নয় এবং জুলাই সনদ বাস্তবায়নে দলটি ভূমিকা রেখেছে। তবে ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার প্রবণতার সমালোচনা করেন তিনি।

জামায়াতের অতীত ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের মানুষ তাদের রাজনৈতিকভাবে গ্রহণ করবে না। ঠাকুরগাঁও বিমানবন্দর প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জেলার জন্য নতুন উপজেলা, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের অগ্রগতির কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park