1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হজের উদ্দেশে দুপুরে ঢাকা ছাড়ছেন জামায়াত আমীর 

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৮ বার পঠিত

পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান। বুধবার (২০ মে) দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২০ মে) দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে ফিরবেন।

এর আগে মঙ্গলবার (১৯ মে) শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার হয়ে আইসিইউতে চিকিৎসাধীন গুরুতর আহত ডা. নাসির আহমদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে ও তাকে দেখতে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন যান জামায়াত আমীর।

এ সময় ডা. নাসিরের চিকিৎসার খোঁজখবর নেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর। তিনি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু বিচার দাবি করেন।

তিনি বলেন, বিগত শাসন আমলে দেশের ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়ছে। সেখান থেকে আমাদের বেরিয়ে এসে সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। সংসদের বিরোধীদলীয় এই নেতা আরও বলেন, ন্যায়সংগত কাজে সরকারকে সহযোগিতা করলেও কোথাও অন্যায় হলে তার প্রতিবাদ করবে বিরোধীদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park