ঈদে ঘরমুখো মানুষের চাপে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ যানবাহন চলাচল করছে যমুনা সেতু দিয়ে। এ সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় গাড়ি চলাচল করেছে ৩২ হাজারের বেশি। বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ টাকার বেশি।
রবিবার (২৪ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, শনিবার (২৩ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৪৯টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।
এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৬ হাজার ৭৫৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অপরদিকে, পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৮৯৬ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।
ঈদের সরকারি ছুটি সোমবার থেকে হলেও শুক্রবার (২২ মে) বিকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। যানবাহনের চাপ সামলাতে রবিবার থেকে আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে।
Leave a Reply