1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭৬ বার পঠিত

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক—এই ধ্বনি-প্রতিধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। ফজরের পর মিনা থেকে আগত ২০ লাখ মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হতে শুরু করেন।

এর মধ্যে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৭৮ হাজারের বেশি। আরাফাতে দিনভর ইবাদত-বন্দেগিতে মশগুল থেকে হজের মূল খুতবা শুনবেন লাখো মুসল্লি। এরপর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাতযাপন করবেন।

পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দিয়ে মাথার চুল ফেলে ইহরাম ভাঙবেন হাজিরা।

এরপর হাজিরা পবিত্র কাবা শরিফ তাওয়াফ এবং সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে সাঈ সম্পন্ন করবেন।

১১ ও ১২ জিলহজ আবার শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের মাধ্যমে হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা। ১২ জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করার মধ্য দিয়ে শেষ হবে হজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park