1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হঠাৎ হাসপাতালে নেতানিয়াহু!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫৮ বার পঠিত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, স্থানীয় সময় সোমবার (২৫ মে) তাকে হাসপাতালে নিয়ে দাঁতের চিকিৎসা দেওয়া হয়। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, নেতানিয়াহুকে রাতে জেরুজালেমের হাদাশাহ ইন কেরেম হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তিনি দাঁতের চিকিৎসা নিচ্ছেন। এর আগে দেশটির হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যমে তাকে হাসপাতালে নেওয়ার খবর প্রকাশিত হয়।

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা চলছে। গত মাসে তিনি জানান, সম্প্রতি সফলভাবে প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিয়েছেন। তবে এই তথ্য জনসমক্ষে প্রকাশে তিনি দেরি করেছিলেন। নেতানিয়াহুর দাবি ছিল, ইরান চলমান যুদ্ধ পরিস্থিতিতে এ তথ্যকে অপপ্রচারের কাজে ব্যবহার করতে পারত।

এর আগে ২০২৩ সালের জুলাই মাসে নেতানিয়াহুর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এছাড়া ২০২৪ সালের মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার করা হয়।

স্বাস্থ্যগত বিভিন্ন তথ্য গোপন রাখার অভিযোগে বিভিন্ন সময় সমালোচনার মুখেও পড়েছেন ইসরাইলের এই প্রধানমন্ত্রী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park