পশু কোরবানি আর ইহরাম ছাড়ার মধ্য দিয়ে শেষ হলো হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরব, কাতার ও কুয়েতসহ মধ্যপ্রাচ্য এশিয়া আর আফ্রিকার দেশে দেশে ত্যাগের মহিমায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদ-উল-আজহা।
ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এছাড়াও পশ্চিমা দেশগুলোতে পালিত হচ্ছে ঈদুল আজহা।
এদিকে, সকালে মিনার জামারায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজ্বের আনুষ্ঠানিকতায় অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের ১৫ লাখের বেশি হাজি। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানিতে অংশ নেন তারা। কোরবানি শেষে হাজিরা চুল ছেঁটে ইহরাম ত্যাগ করেন।
এরপর কাবা শরিফ তাওয়াফে অংশ নেবেন। ১১ ও ১২ জিলহজ মিনার তাঁবুতে অবস্থান, জামারায় পাথর ছোঁড়া আর কাবা শরিফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা।
Leave a Reply