1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্ববাজারে তেলের দাম কমেছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শক্তিশালী হচ্ছে—এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। এতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের চলমান সংঘাতের অবসানে বৃহত্তর কূটনৈতিক সমাধানের আশা জোরদার হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। আল জাজিরার খবর।

বুধবার (৩ জুন) গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫-তে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা ০.৬৯ শতাংশ কমে ৯৭.১৪ ডলারে নেমে আসে।

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬২ সেন্ট বা ০.৬৫ শতাংশ কমে ৯৫.৪০ ডলারে দাঁড়ায়।

এদিকে, লেবাননের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির।

এপ্রিলের মাঝামাঝি সময়ে একটি নামমাত্র ‘যুদ্ধবিরতি’ চুক্তি কার্যকর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও ইসরাইল যে তা মানছে না, সেনাপ্রধানের এই বক্তব্যেই তা স্পষ্ট। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) হাইফায় অবস্থিত একটি নৌঘাঁটি পরিদর্শনের সময় সেনাপ্রধান ইয়াল জামির এই মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন লেবানন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park