1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলা: চিকিৎসক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সাক্ষগ্রহণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬২ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা, চিকিৎসক ও ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে বুধবার মামলার বাদী ভিকটিম শিশুটির পিতার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয় মামলাটির। বুধবার ভুক্তভোগী শিশুটির পিতাসহ ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এ সময় আসামি মনির হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর গত মঙ্গলবার এ মামলায় চার্জ গঠন করেন আদালত।

গত ২১ মে নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওইদিন বিকেলেই অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ ঘটে।

পরে ২২ মে শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। পরে ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় গ্রেফতারকৃত আসামি মনির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park