1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি।
শনিবার (১৩ জুন) রাজধানীর জিয়া উদ্যানে বেলা সোয়া ১১টার দিকে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে যুবদলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগর ও বিভিন্ন জেলা ইউনিটের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

এদিকে যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর প্রথম বড় কর্মসূচি হওয়ায় রাজধানীর জিয়া উদ্যানে যুবদলের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে।

সরেজমিনে দেখা গেছে, কর্মসূচিতে অংশ নিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে জিয়া উদ্যানে আসেন। সবার মধ্যে ছিল বাড়তি উৎসাহ-উদ্দীপনা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে সমাধিস্থল এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। হাজার হাজার নেতাকর্মী জিয়া উদ্যানের বিভিন্ন স্থানে অবস্থান নেন।

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু গণমাধ্যমকে বলেন, নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির প্রথম কর্মসূচি হিসেবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। বিপুল নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যুবদল আজ আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের চেতনা ধারণ করে যুবদল দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে। নতুন কমিটি সংগঠনকে তৃণমূল পর্যন্ত আরও শক্তিশালী করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park