1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফুল ছিটিয়ে-বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে, ফুল ছিটিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত জানিয়েছেন সিলেটের চা শ্রমিক, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বুধবার (১৭ জুন) সকালে সিলেট পৌঁছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দিলে সড়কের বিভিন্ন পয়েন্টে তাকে শুভেচ্ছা জানান হাজারো মানুষ।

সকাল সাড়ে ১০টায় তারেক রহমান সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেন। এ সময় বিমানবন্দর সড়কসহ নগরীর বিভিন্ন এলাকায় আগে থেকেই অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা চা শ্রমিকদের অধিকাংশই ছিলেন নারী। তাদের হাতে ছিল ফুলের মালা ও ফুলের পাপড়ি। বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল ছিটিয়ে তারা শুভেচ্ছা জানান তারেক রহমানকে। এ সময় শ্রমিকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এদিকে সড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়। সিলেট জেলা যুবদল, মহানগর বিএনপি, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকার নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে অবস্থান নেন। বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষও সড়কের পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। জবাবে গাড়ি থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন তারেক রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park