1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৫ হাজার মানুষকে বাংলাদেশে পুশইনে বাধ্য করেছেন শুভেন্দু: এইচআরডব্লিউ

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

ভারত থেকে বাঙালিদের বেআইনিভাবে বহিষ্কার এবং বাংলাদেশে পুশইনের অপচেষ্টায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা-হিউম্যান রাইটস ওয়াচ। প্রায় পাঁচ হাজার মানুষকে পুশইনে বাধ্য করার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১ জুন থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের ২১টি পুশব্যাক চেষ্টা প্রতিহত করে নারী-শিশুসহ দুই শতাধিক মানুষকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি। পঞ্চগড় সীমান্তে একটি ৭৫ ঘণ্টার অচলাবস্থাসহ একাধিক ঘটনা ওই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ভোটার তালিকা থেকে বাদ দিয়ে এবং কোনো আইনি সুযোগ না দিয়েই এই বহিষ্কার প্রক্রিয়া চালাচ্ছে ভারত, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম বিশেষভাবে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এই প্রতিবেদনে শুভেন্দুর বিরুদ্ধে বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধভাবে পুশব্যাকের জন্য বিশেষ অভিযান চালাতে নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ এই প্রতিবেদনে সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার উপ-পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি ছাড়াও ৯ ভুক্তভোগীর সাক্ষাৎকার সংযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park