1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত

পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৪ জুন) সংসদে সংরক্ষিত নারী আসনের বিরোধী দলীয় সদস্য নুরুন্নিসা সিদ্দীকার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রশ্নে নুরুন্নিসা সিদ্দীকা জানতে চান, রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে বহুল প্রতীক্ষিত ‘দ্বিতীয় পদ্মা সেতু’ নির্মাণের জন্য প্রস্তাবিত বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কোনো অর্থ বরাদ্দ রাখা হয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। বর্তমানে সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের এডিপির অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় (সবুজ পাতা) ‘পাটুরিয়া-দৌলতদিয়া ২য় পদ্মা সেতু নির্মাণ’ প্রকল্পটি অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে এখনো সুনির্দিষ্ট কোনো বরাদ্দ রাখা হয়নি। তবে প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে প্রণীত বাজেটে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়নযোগ্যতা, সম্ভাব্য ব্যয়, অর্থনৈতিক সুবিধা এবং অন্যান্য কারিগরি বিষয় মূল্যায়ন করা হবে। এ সমীক্ষার ফলাফল ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পথ সুগম করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park