1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৪৭ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ: ক্যাডার-নন ক্যাডারে ১৫২১ জনকে সুপারিশ

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (২৮ জুন) প্রকাশিত ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ (মনোনয়ন) করা হয়েছে।
এর আগে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জুলাইয়ের প্রথম সপ্তাহে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন। তবে সব ধরনের কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় কমিশন আজই ফলাফল প্রকাশ করেছে।

সম্পূর্ণ রেজাল্ট দেখকে এই লিংকে ক্লিক করুন…

পিএসসি সূত্রে জানা গেছে, মৌখিক পরীক্ষা (ভাইভা) শেষ হওয়ার পর থেকেই প্রার্থীদের নম্বর সংকলন, যাচাই-বাছাই ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম দ্রুতগতিতে সম্পন্ন করা হয়। ফলে নির্ধারিত সময়ের আগেই ফলাফল প্রকাশ সম্ভব হয়েছে।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।

এদিকে, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে কমিশন ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছে পিএসসি। নতুন এই নীতিমালা ৫০তম বিসিএস থেকে সারাদেশে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park