বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বগুড়ায় নিজ বাসায় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আজ শুক্রবার, দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি করা হয়।
অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি মিডিয়া সেল।
Leave a Reply