1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রায় দুশো কিমি গতিতে ধেয়ে আসছে ‘বাভি’, তিন দেশে সতর্কতা

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাতে বিপর্যস্ত জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জ। ভারী বৃষ্টি ও তীব্র ঝোড়ো হাওয়ার পর ঝড়টি তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
ওকিনাওয়া প্রিফেকচারের ইশিগাকি দ্বীপে ঝড়ের তাণ্ডবে রাস্তায় ধ্বংসাবশেষ উড়তে দেখা গেছে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে প্রায় জনশূন্য হয়ে পড়ে সড়কগুলো।

টাইফুনের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ঝড়ের কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার। তবে দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

পর্যটনকেন্দ্র ইশিগাকিতে শনিবার (১১ জুলাই) সব ফ্লাইট ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিমান সংস্থাগুলো বাতিল করেছে ৩৪৫টি ফ্লাইট। ওকিনাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২৪ হাজারের বেশি বাড়িঘর।

এদিকে টাইফুনের প্রভাবে তাইওয়ানের পার্বত্য এলাকা থেকে ১৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়টি সরাসরি আঘাত না হানলেও কয়েকটি এলাকায় প্রায় এক মিটার বা তিন ফুট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় শনিবার তাইওয়ানের অধিকাংশ শহর ও কাউন্টিতে ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে ৯২০টি আন্তর্জাতিক ও ২৮০টি অভ্যন্তরীণ ফ্লাইট। উত্তর-দক্ষিণ হাই-স্পিড রেল চলাচল অব্যাহত থাকলেও সেবা সীমিত করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রবিবার (১২ জুলাই) ভোরে টাইফুন বাভি চীনের পূর্বাঞ্চলীয় ওয়েনজু শহরে আঘাত হানতে পারে। প্রায় এক কোটি মানুষের শহরটিতে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park