1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

উগান্ডার পূর্বাঞ্চলে ভয়াবহ স্কুল বাস দুর্ঘটনায় আহত আরও তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জন শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ মোট ২৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানী কাম্পালা থেকে কিং ডেভিড জুনিয়র স্কুলের কয়েক ডজন শিক্ষার্থী ও শিক্ষক সিপি ফলস ভ্রমণ শেষে শহরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (১৮ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশের তদন্তকারীরা জানিয়েছেন, কাপচোরোয়া জেলার চেকওয়াটিট গ্রামের কাছে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি উল্টে গিয়ে একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খায়।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। দুর্ঘটনায় নিহত প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর আহত কয়েক ডজন শিক্ষার্থীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ২৩ জন এখনো কাপচোরোয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই ভ্রমণে থাকা আরও তিনটি বাস নিরাপদে গন্তব্যে ফিরে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার উগান্ডার শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয় দেশজুড়ে সব ধরনের স্কুল ভ্রমণ সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক সময়ে স্কুলশিক্ষার্থীদের বহনকারী যানবাহনের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে “ব্যাপক তদন্ত” চালানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপদে নিজ নিজ স্কুলে ফেরত পাঠাতে প্রয়োজন হলে তারা নিরাপত্তা সহায়তা দেবে।

সড়ক নিরাপত্তার দিক থেকে উগান্ডা বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। দেশটিতে প্রায়ই অনুপযুক্ত যানবাহন, বেহাল সড়ক এবং অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে।

চলতি মাসের শুরুতে উত্তর উগান্ডায় একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হন। এর আগে গত অক্টোবরে দেশটির একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৪৬ জন প্রাণ হারান।

সূত্র: আলজাজিরা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park