1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পঠিত

বিএনপির নির্বাচনি ইশতেহারের ৩১ দফা এবং জুলাই সনদ ধাপে ধাপে বাস্তবায়ন করছে বর্তমান সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
শনিবার (১৮ জুলাই) বিকেলে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সালেহ শিবলী বলেন, ‘বিএনপির নির্বাচনি ইশতেহারের ৩১ দফা ও জুলাই সনদের বিভিন্ন অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়নের কাজ চলছে।’

তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন উন্নয়নের অনেক গল্প শুনেছি। কিন্তু সেই উন্নয়নের বাস্তব প্রতিফলন কোথায়, সেটি প্রশ্নের বিষয়। বরং ফ্যাসিবাদী শাসনামলে অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। বিশেষ করে সামাজিক মূল্যবোধের জায়গায় যে ক্ষয় হয়েছে, তা আমাদের অনেক অর্জনকে ম্লান করে দিয়েছে।’

তথ্যপ্রবাহ আরও কার্যকর ও বিকেন্দ্রীকরণের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি বলেন, সরকার জনগণের কাছে নিজেদের কার্যক্রম আরও স্বচ্ছভাবে তুলে ধরতে চায়। এ লক্ষ্যে জেলা তথ্য কর্মকর্তাদেরও আরও ক্ষমতায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park