1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন রুহুল কবির রিজভী

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না, সে সিদ্ধান্ত আদালত ও নির্বাচন কমিশনের (ইসি) বিষয়।

রবিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো প্রার্থীকে সমর্থন দেবে কি না- এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে এখনো দলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ এবং জামায়াতে ইসলামীর কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “এবারের নির্বাচন নির্দলীয় হবে। নির্বাচনে কে অংশ নেবে, আর কে নেবে না, সেটি আদালত ও নির্বাচন কমিশনের বিষয়। অন্য রাজনৈতিক দল কী বলল, সেটি আমাদের দেখার বিষয় নয়।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park