1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মোদিকে এবার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি শিক্ষার্থীদের!

  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবির অন্যতম এটি।

বুধবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রথম দাবি হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ। দ্বিতীয় দাবি, শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশদাতা ও হামলায় জড়িতদের কঠোর বিচারের আওতায় আনতে হবে।

তৃতীয় দাবি উল্লেখ করে তিনি বলেন, “যিনি এই পুরো ব্যবস্থা পরিচালনা করছেন, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিক্ষার্থীদের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে।”

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করলে রাহুল গান্ধীকে পুলিশ আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আটকের সময় এক পুলিশ সদস্য কানে কানে তাকে বলেন, মোদি সরকারের পতন ঘটানো উচিত।

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতেও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন রাহুল। তার দাবি, গত ১২ বছরে ভারতে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, কিন্তু একবারও প্রকৃত দায়ীদের জবাবদিহি বা শাস্তির আওতায় আনা হয়নি। ভারতে সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সূত্র: এনডিটিভি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park