1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগের ফলে সৃষ্টি হবে বিপুল কর্মসংস্থান: অর্থমন্ত্রী

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্পের কাজ শেষ হলে এখানে প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগের ফলে সৃষ্টি হবে বিপুল কর্মসংস্থান। সোমবার (২৭ জুলাই) দুপুরে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, স্থানীয় সংসদ সদস্য সারোয়ার জামাল নিজামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জানা গেছে, প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে উঠবে এই বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল। এখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘ এক দশকের নানা জটিলতা কাটিয়ে অবশেষে আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এর মধ্য দিয়ে কর্ণফুলী নদীর দক্ষিণ-পূর্ব তীরে শিল্পায়নের যে স্বপ্ন দীর্ঘদিন ধরে লালিত হয়ে আসছিল, তা বাস্তব রূপ পেতে যাচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, এই অর্থনৈতিক অঞ্চল দেশের শিল্পায়ন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park