1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

প্রতি এমএমবিটিইউ ২২.৩৫ মার্কিন ডলার দরে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে প্রায় ৯৪৯ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে এ এলএনজি কেনা হবে। আগামী ১৫-১৬ আগস্ট সময়ে এলএনজি সরবরাহ করবে কোম্পানিটি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসারে আন্তর্জাতিক কোটেশন (রিকোয়েস্ট ফর কোটেশন-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে এলএনজি কেনার এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এটি ২০২৬ সালের জন্য কেনা এলএনজির ৪২তম কার্গো।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, সর্বনিম্ন দরদাতা হিসেবে ভিটল এশিয়া পিটিই লিমিটেড, সিঙ্গাপুরের প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এ ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা এবং প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২২.৩৫ মার্কিন ডলার।

একই সভায় শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম লটে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম ৩৫৭.২৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ জন্য মোট ব্যয় হবে ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park