1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

জুলাই গণহত্যার বিচার নিয়ে কড়া বার্তা জামায়াত আমিরের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না হলে দেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তার প্রতিরোধ গড়ে তোলা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব-২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে দেশে নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। তাই ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “জুলাইকে ভুলিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা করা হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হবে।”

আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান তুলে ধরে জামায়াত আমির বলেন, “জামায়াতে ইসলামী কখনো কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না।”

এর আগে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে জুলাই ডকুমেন্টারি ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সেখানে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো পরিণতি ভোগ করতে হতে পারে। তিনি আরও বলেন, দেশের সব রাজনৈতিক দল যদি জুলাইয়ের চেতনাকে ধারণ করত, তাহলে রাজনৈতিক অঙ্গনে এত মতপার্থক্য থাকত না।

তিনি দাবি করেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশে ধীরে ধীরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন সরকার নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করলেও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যথাযথভাবে লিপিবদ্ধ করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park