1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শেখ হাসিনাকে নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকারের লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে তার বিচার ও শাস্তি নিশ্চিত করা। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নেই। সরকার তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে চায়।

এ সময় তিনি দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন। উপদেষ্টা জানান, এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে গ্যাস সরবরাহে সাময়িক সংকট তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় এর প্রভাব বেশি পড়েছে।

তিনি বলেন, গ্যাসের সংকটের কারণে অনেক পরিবার রান্নার কাজে বৈদ্যুতিক চুলা ব্যবহার করছে। এতে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু এলাকায় লোডশেডিং বৃদ্ধি পেয়েছে।

তবে পরিস্থিতি উন্নয়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং এর সঙ্গে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপও কমে আসবে।

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ভোক্তাদের এ ধরনের কোনো সমস্যা হলে নিকটস্থ বিদ্যুৎ অফিস বা অভিযোগ গ্রহণকেন্দ্রে লিখিতভাবে জানাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আশা প্রকাশ করেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park