জুলাই মাসের বেতন-ভাতা এখনও পাননি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকরা। বেতনের তথ্য এজি অফিসে পাঠানো হলেও সেটি এখনও ছাড় করে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়নি।
সূত্র বলছে, রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় এজি অফিস থেকে অর্থ ছাড়ের চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হতে পারে।
মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা চেষ্টা করছি, যেন আজকের মধ্যেই তথ্য পাঠানো যায়। বাংলাদেশ ব্যাংকে বেতন-ভাতার তথ্য যাওয়ার পর শিক্ষক-কর্মচারীরা বেতনের মেসেজ পেতে শুরু করবেন।’
প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান।
অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
Leave a Reply