আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন বিএনপি এরই মধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এরপর বিরোধী দল ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকেও রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
ওই জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব:) অলি আহম্মদ। রবিবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রবিবার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের বিষয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান জানান, জনগণকে ঐক্যবদ্ধ রাখতে এলডিপি চেয়ার এনডিপিকে রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য মনোনিত করেছে ১১ দলীয় ঐক্য জোট।
এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি জানান, ক্লিন ইমেজ থাকার কারণেই তাকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনীত করেছে ১১ দলীয় ঐক্য। জাতির সাথে বেঈমানি করবেন না উল্লেখ করে ১১ দলীয় ঐক্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
Leave a Reply