1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতায় নতুন সম্ভাবনা সন্ধ্যার মধ্যে লোডশেডিং কমার সুখবর দিলেন প্রতিমন্ত্রী দেশের ৩ জেলায় নতুন এসপি, ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান কোকো: রিজভী  বাংলাদেশ নিয়ে ত্রিবেদীর সঙ্গে কী কথা হলো মোদীর? একটি নয়, দুই ইস্যুতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সোয়াল সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড কানাডায় ‘নিয়ন্ত্রণের বাইরে’ দাবানল, বাধ্য হয়ে ঘর ছাড়লেন ২২ হাজার মানুষ জানা গেল সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় দেশে আরেক ফ্যাসিবাদ তৈরি হচ্ছে, জনগণ তা মেনে নেবে না: জামায়াত আমির

৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার এবং ৩০০ জনকে সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হবে।
নতুন এসব পদে নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা বাবদ বছরে সরকারের ব্যয় হবে প্রায় ২৮৭ কোটি ৬৬ লাখ টাকা। এর বাইরে প্রশাসনিক ও পরিচালন ব্যয়ও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই বেলা বহির্বিভাগ চালু, ল্যাবরেটরি ও জরুরি সেবা জোরদার এবং ইনডোরে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নতুন চিকিৎসক ও ডেন্টাল সার্জনের পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাব এরইমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদন পেয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, দেশের ৪৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব পদ সৃষ্টি করা হবে। এর মধ্যে ৩১ শয্যার ৪৮টি, ৫০ শয্যার ৩৭৩টি এবং ১০০ শয্যার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

এর আগে কোভিড-১৯ মহামারির সময় ২০১৯-২০ অর্থবছরে শুধু স্বাস্থ্য সেবা বিভাগে ১৫ হাজার ৩৮৮টি পদ সৃষ্টি করা হয়েছিল। এর মধ্যে ৬ হাজার সহকারী সার্জন বা সমমানের পদ এবং ৪ হাজার সিনিয়র স্টাফ নার্সের পদ ছিল।

এদিকে, নতুন কর্মসংস্থান সৃষ্টির সরকারি উদ্যোগের অংশ হিসেবে চলতি অর্থবছরে শুধু স্বাস্থ্য খাতেই নতুন পদ সৃষ্টি করে ১৫ হাজার ৮২০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নতুন চিকিৎসক নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে চিকিৎসক সংকট কমার পাশাপাশি সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park