1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-নিউজিল্যান্ড কৃষি ও খাদ্য বাণিজ্য সহযোগিতায় নতুন সম্ভাবনা সন্ধ্যার মধ্যে লোডশেডিং কমার সুখবর দিলেন প্রতিমন্ত্রী দেশের ৩ জেলায় নতুন এসপি, ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান কোকো: রিজভী  বাংলাদেশ নিয়ে ত্রিবেদীর সঙ্গে কী কথা হলো মোদীর? একটি নয়, দুই ইস্যুতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সোয়াল সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড কানাডায় ‘নিয়ন্ত্রণের বাইরে’ দাবানল, বাধ্য হয়ে ঘর ছাড়লেন ২২ হাজার মানুষ জানা গেল সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় দেশে আরেক ফ্যাসিবাদ তৈরি হচ্ছে, জনগণ তা মেনে নেবে না: জামায়াত আমির

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ভাইয়ের মৃত্যুদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) আদালত তাদের বিরুদ্ধে এ রায় দেন।

সিরিয়ায় প্রায় ১৪ বছর ধরে চলা সংঘাতে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যুর ঘটনায় করা মামলায় এ সাজা দেওয়া হয়েছে। একই মামলায় দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১১ সালে দারায় সরকারবিরোধী বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই দমন-পীড়ন থেকেই পরবর্তী সময়ে সিরিয়ায় ব্যাপক বিদ্রোহ ও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয় আতেফ নাজিবকে। কারাবন্দিদের পোশাক পরা নাজিবকে এ সময় একটি খাঁচার মধ্যে রাখা হয়। পরে বিচারক তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনান।

২০১৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশের পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এরপর থেকে তারা রাশিয়াতেই অবস্থান করছেন।

অন্যদিকে, পরে গ্রেফতার করা হয় আতেফ নাজিবকে। বাশার সরকারের সাবেক কর্মকর্তাদের মধ্যে তিনি অন্যতম উচ্চপদস্থ ব্যক্তি, যিনি বিচারের মুখোমুখি হয়েছেন।

নাজিব সিরিয়ার সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। ২০১১ সালে বাশার সরকারের সময় দারার রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park