1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রশাসনে বড় রদবদল, একযোগে ২৭৭ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও মিশনে কর্মরত মোট ২৭৭ কর্মকর্তাকে একযোগে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে বিদেশে বাংলাদেশি দূতাবাস ও মিশনে কর্মরত ১৫ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ. এস. এম. জাহিদুর রহমান, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. ইয়াছিন কবীর, ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) মিজ সাবরীন চৌধুরী, কুয়ালালামপুরের বাণিজ্য ও বাণিজ্যিক কার্যালয়ের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (কনসাল) মিজ মেহরুবা ইসলাম এবং জর্ডানের আম্মানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মিজ উম্মে সালমা।

এ ছাড়া হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম) জাহিদুর রহমান, লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. রাসেল মিয়া, অস্ট্রেলিয়ার ক্যানবেরার শ্রম অফিসের প্রথম সচিব (শ্রম) নুর আহমেদ মাছুম, বাহরাইনের মানামায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. মাহফুজুর রহমান ও একই দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. সোহাগ হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন পদোন্নতির তালিকায়।

পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মো. আব্দুল জব্বার, গ্রিসের এথেন্সস্থ শ্রম অফিসের প্রথম সচিব (শ্রম, ময়মনসিংহ) মিজ মার্জিয়া সুলতানা, ইরানের তেহরানে কমার্শিয়াল কাউন্সিলর মিজ রাবেয়া সুলতানা এবং জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাইলো অধীক্ষক (শ্রম) খন্দকার সেরাজুস সালেকীন।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর প্রজ্ঞাপনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে কর্মরত ২৬২ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park