1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আরও ৩ জনের প্রাণহানি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, খুলনা বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এর মধ্যে বরিশাল বিভাগে ৯৮, চট্টগ্রাম বিভাগে ৯৪, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৫১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৬, খুলনা বিভাগে ১৩৫, ময়মনসিংহ বিভাগে ৬১, রাজশাহী বিভাগে ৪৬, রংপুর বিভাগে ২৪ এবং সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৬০১ জন। এর মধ্যে আগস্ট মাসেই ভর্তি হয়েছেন ১০ হাজার ২৯১ জন। জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং জুনে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টে মারা গেছেন ২০ জন। এছাড়া জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park