1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ডিজিটাল সহযোগিতায় নতুন দিগন্ত, বাংলাদেশ-ইইউর প্রথম রাউন্ডটেবিল

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অংশীদারত্ব আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইইউ-বাংলাদেশ রাউন্ডটেবিল অন ডিজিটাল কো-অপারেশন। এতে বাংলাদেশ সরকার, ইউরোপ এবং ইউরোপীয় বেসরকারি খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়ে ডিজিটাল সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় আলোচনা করেছেন।

রাউন্ডটেবিলে দুই পক্ষের অভিন্ন অগ্রাধিকারগুলো চিহ্নিত করার পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপের দক্ষতা, অভিজ্ঞতা এবং বিনিয়োগকে কীভাবে একসঙ্গে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ডিজিটাল পাবলিক অবকাঠামো, ডিজিটাল সংযোগ, সাইবার নিরাপত্তা, আন্তঃকার্যক্ষমতা এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা নিশ্চিত করার বিষয়ে।

আলোচনায় ডিজিটাল সহযোগিতার মাধ্যমে অভিন্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ও ইউরোপের প্রযুক্তিগত দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগের সমন্বয় হলে দেশের ডিজিটাল রূপান্তর আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের জন্য উন্নত ও সহজলভ্য ডিজিটাল সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

ডিজিটাল রূপান্তর ইউরোপীয় ইউনিয়নের ‘গ্লোবাল গেটওয়ে’ কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ। এই কৌশলের আওতায় নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল সংযোগ এবং টেকসই ও স্থিতিশীল ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইইউ-বাংলাদেশের প্রথম এই রাউন্ডটেবিলকে দুই পক্ষের ডিজিটাল অংশীদারত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হওয়ার পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপের মধ্যে ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর বিনিয়োগের পরিধি আরও বাড়াবে। একই সঙ্গে একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, নির্ভরযোগ্য ও আস্থাভিত্তিক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তুলতে ইইউ-বাংলাদেশ অংশীদারত্ব নতুন গতি পাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park