1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দিল্লিতে রেড অ্যালার্ট, এক বিমানবন্দর থেকে ফিরে গেল ১৫ ফ্লাইট

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

ভারতের রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় দিল্লির বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।

সোমবার (২৪ আগস্ট) ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে কোথাও কোথাও যান চলাচল ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা।

প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ১৫টি ফ্লাইটকে জয়পুর, চণ্ডীগড় ও লখনৌ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সঙ্গম বিহারের কাছে এমবি রোডে পানি জমে যান চলাচল প্রায় থমকে গেছে। বিমানবন্দরমুখী সড়ক ও সাকেত কোর্ট এলাকার রাস্তাগুলোতেও ধীরগতিতে চলছে যানবাহন।

রবিবার দিল্লিতে ভ্যাপসা ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও সোমবার ভোর থেকেই শুরু হয় বৃষ্টি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ১৮ থেকে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ছতরপুর এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দিনভর দিল্লিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এ ছাড়া পার্শ্ববর্তী গুরুগ্রাম ও ফরিদাবাদে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park