1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন শি জিনপিং

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) পাঠানো এক চিঠিতে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে দুই দেশ সবসময় পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। পাশাপাশি একে-অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে সমর্থন দিয়ে নিজ নিজ আধুনিকায়নের পথে এগিয়ে চলেছে।

চীনা রাষ্ট্রপতি বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরীক্ষায় চীন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক টিকে আছে এবং আরও দৃঢ় হয়েছে।

শি জিনপিং আরও বলেন, তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে আগ্রহী। একই সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করতে চান তিনি।

এর মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়কে আরও গভীর করার পাশাপাশি দুই দেশের জনগণের জন্য আরও বাস্তব সুফল নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন শি জিনপিং।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park