1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইমরান খান ইস্যুতে এবার মুখ খুললেন জেমাইমা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

পাকিস্তানের কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসা ও পরিবারের সঙ্গে যোগাযোগের অধিকার নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ। তার অভিযোগ, পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনা সত্ত্বেও ইমরানের মৌলিক অধিকার নিশ্চিত করা হচ্ছে না।
সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেমাইমা বলেন, ইমরানের চিকিৎসা, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং দুই ছেলের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলার সুযোগ দিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এসব নির্দেশ মানা হচ্ছে না।

গত ১৮ আগস্ট ইমরানকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। তবে তাকে সেখানে না নিয়ে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। চিকিৎসকেরা সুস্থ ঘোষণা করার পর তাকে ফের আদিয়ালা কারাগারে পাঠানো হয়।

জেমাইমার দাবি, প্রায় তিন বছর ধরে ইমরানকে কারাগারে রাখা হয়েছে এবং দীর্ঘ সময় একাকী বন্দিত্বে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের প্রায় ১০ মাস ধরে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গেও তার যোগাযোগ সীমিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইমরানের দুই ছেলে সুলায়মান ও কাসিমও বাবার সঙ্গে দেখা করতে না পারা এবং তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাদের দাবি, ২০২২ সালের নভেম্বরের পর থেকে তারা বাবাকে দেখেননি। জেমাইমা প্রশ্ন করেন, ‘যুক্তরাজ্য আর কতোদিন নীরব থাকবে?’ তার মতে, বিষয়টি এখন আর শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই।

উল্লেখ্য, ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। বর্তমানে ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন তিনি। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park