1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

৩ দফায় স্বর্ণের দাম বেড়েছে প্রায় ১১ হাজার, আজ ভরি কতো? 

  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত

দেশের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। সর্বশেষ মঙ্গলবার (২৫ আগস্ট) দাম বাড়ানো হয় এই মূল্যবান ধাতুর। ভরিতে এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হয়।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে দুই লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে দুই লাখ তিন হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে গত ২২ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগে ২০ আগস্টও দাম বাড়ানো হয়েছিল। ফলে টানা তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে মোট ১০ হাজার ৯৬৪ টাকা।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে নতুন এ দাম কার্যকর থাকবে। তবে গহনার ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park