1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ হয়ে কর্মকর্তাকে বদলি

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

হবিগঞ্জ সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখায়াত হোসেন বকুল। এ সময় ফার্মেসিতে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্টকে না পেয়ে তাকে অন্যত্র বদলির নির্দেশ দেন মন্ত্রী।
শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের ওষুধের স্টোররুম, ফার্মেসি, শিশুবিভাগ, জরুরি বিভাগ, প্যাথলজি ও রান্নাঘর ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি ফার্মেসিতে দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট রিগ্যান আহমদকে অনুপস্থিত দেখতে পেয়ে ক্ষোভ জানান মন্ত্রী। পরে তাকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বদলির নির্দেশ দেন।

পরিদর্শন শেষে মন্ত্রী হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি চিকিৎসকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। করোনা মহামারির সময় চিকিৎসকরা মানুষের পাশে থেকে যে ভূমিকা রেখেছিলেন, তারও প্রশংসা করেন তিনি।

প্রায় আড়াই ঘণ্টার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি করেছে। এ সময়ে স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, হাসপাতালের শয্যা বাড়ানো কিংবা নতুন ভবন নির্মাণের মতো প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বাত্মক কর্মসূচি হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করা হচ্ছে।

হবিগঞ্জ সদর হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশের বিষয়ে তিনি বলেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।

এ সময় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রয়োজন অনুযায়ী চিকিৎসক বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park