1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলছে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ সরবরাহ কমিয়ে বাংলাদেশে সংকট তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ সরবরাহ নিয়ে আদানি বাংলাদেশের সঙ্গে ‘খেলা করছে’।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারতের আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে। সরবরাহ কমিয়ে সংকট তৈরির চেষ্টা করছে। একদিন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিলেও পরদিন তা কমিয়ে ৫০ মেগাওয়াট দেওয়া হচ্ছে।’

দেশে গ্যাস সংকটের জন্য আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে সরকার দ্রুতগতিতে নতুন গ্যাসকূপ খননের কাজ শুরু করেছে।

তিনি বলেন, গ্যাসের অভাবে ডিজেল ও কয়লাচালিত ৯টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎকেন্দ্রগুলো সচল করতে উচ্চমূল্যে এলপিজি কেনা হয়েছে। এক সপ্তাহের মধ্যে ৯ থেকে ১০টি বিদ্যুৎকেন্দ্র চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্য খাতে অতীতের দুর্নীতির অভিযোগ তুলে মন্ত্রী বলেন, আগে ঠিকাদাররা ঘুরে ঘুরে বিভিন্ন পর্যায়ে টাকা দিয়ে কাজ আদায় করতেন। ডাক্তার ও নার্সদের বদলি থেকে শুরু করে বিভিন্ন কাজে ঘুষ লেনদেনের অভিযোগও ছিল।

তিনি বলেন, ‘টোটাল সিনারি ওয়াজ ফুল অফ করাপশন। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে; আমরা বেরিয়ে আসছি, ইনশাল্লাহ।’

দেশের দুর্নীতি বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ১৭ বছরে দুর্নীতি শক্তভাবে সমাজে জায়গা করে নিয়েছে। তবে সাম্প্রতিক নির্বাচনে আগের মতো অর্থের লেনদেন হয়নি বলেও দাবি করেন তিনি।

মাদককে সমাজের ‘বিষফোঁড়া’ আখ্যা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। মাদক ও ইয়াবার পাশাপাশি অনলাইন জুয়াও বন্ধ করতে হবে।

মাদক নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থার পাশাপাশি পরিবারকে কাউন্সেলিংয়ের ওপর গুরুত্ব দেন তিনি। সন্ধ্যার পর সন্তানরা যেন অপ্রয়োজনে বাইরে না থাকে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন করার জন্য কর্মকর্তাদের বাড়ি বাড়ি যাওয়ার আহ্বান জানান।

মাদকসেবীদের বিষয়ে পুলিশের উদ্দেশে তিনি বলেন, কেউ কোনো বাড়িতে বা বাড়ির আশপাশে বসে মাদক সেবন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

ধর্ষণের মতো অপরাধের বিষয়ে পুলিশ ও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী। এ ধরনের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

এ প্রসঙ্গে রামিসা হত্যা মামলার দ্রুত বিচারকে সরকারের সফলতা হিসেবে উল্লেখ করেন তিনি। তার দাবি, সাত দিনের মধ্যে মামলাটির চূড়ান্ত বিচার সম্পন্ন করতে সক্ষম হয়েছে সরকার।

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বিপুলসংখ্যক মানুষের তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা অপর্যাপ্ত। পাশাপাশি দুর্নীতির কারণে স্বাস্থ্যসেবায় বিভিন্ন সংকট তৈরি হয়েছে।

ফরিদপুর ও বরিশালে দুটি এমআরআই মেশিন পড়ে থাকার দাবি করে তিনি বলেন, প্রতিটি মেশিন প্রায় ১৮ কোটি টাকা করে কেনা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় জনবল ও টেকনিশিয়ান না থাকায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে না।

তিনি অভিযোগ করেন, বিপুল অর্থ ব্যয়ে বিভিন্ন যন্ত্রপাতি কেনা হলেও সেগুলোর অনেকগুলো ব্যবহার না হওয়ায় এখন অকেজো হয়ে পড়েছে।

তবে গত ছয় মাসে জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি বাড়াতে সফলতা এসেছে বলে দাবি করেন মন্ত্রী। তার ভাষ্য, বর্তমানে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি বেড়েছে এবং রোগীরা সেবার মান উন্নত হওয়ার কথা জানাচ্ছেন।

দেশকে এগিয়ে নিতে দুর্নীতি, মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের শুধু অফিসে বসে থাকলে চলবে না; জনগণের কাছে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। সিভিল সার্জন, ওসি ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park