1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দিল্লিতে আওয়ামী লীগের অনুষ্ঠান বন্ধ, যা বললেন উপদেষ্টা হুমায়ুন কবির

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

ভারতের রাজধানী দিল্লিতে গত ২৯ আগস্ট আওয়ামী লীগের একটি অনুষ্ঠান করতে না দেওয়ার ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিয়মিত অফিস শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
হুমায়ুন কবির বলেন, দিল্লিতে আওয়ামী লীগের অনুষ্ঠান করতে না দেওয়ার বিষয়টি বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতামূলক পরিবেশ গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি জানান, সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এখনো সফরের কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা ও জল্পনা তৈরি হলেও সরকার জানিয়েছে, জাতীয় স্বার্থ ও পারস্পরিক আস্থার ভিত্তিতেই এ ধরনের উচ্চপর্যায়ের সফরের সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও সক্ষমতা বিবেচনা করেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনা হবে। একই সঙ্গে পুরোনো চুক্তির আওতায় যেসব বিমান কেনার কথা রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে কেনা হবে।

তিনি বলেন, বিমান কেনার ক্ষেত্রে বাংলাদেশের প্রয়োজনই হবে প্রধান বিবেচ্য। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং বিমান কেনার বিষয়টি আলোচনায় এসেছে। এর পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা চলছে।

ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের নানা ইস্যুতে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক যোগাযোগ বাড়লেও রাজনৈতিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, পারস্পরিক আস্থা, সম্মান ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park