1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নেপালে বন্যা-ভূমিধসে ১ হাজার ৯৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ প্রায় ৫ হাজার

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত এক হাজার ৯৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, এখনো কমপক্ষে চার হাজার ৭৯৩ জন নিখোঁজ রয়েছেন।
নেপালে গত ২৬ আগস্ট আঘাত হানা ভূমিধস ও আকস্মিক বন্যা পরবর্তী পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে জরুরি সম্পদ ও ত্রাণ পৌঁছাতে এবং উদ্ধারকাজ তরান্বিত করতে নেপাল সরকার পুরো অঞ্চলটিকে তিন মাসের জন্য দুর্যোগ সংকট অঞ্চল হিসেবে ঘোষণা করেছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিধসে গিরং-রাসুওয়া শহরের প্রায় ২৫০ থেকে ৩০০টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে, আর বন্দর থেকে ৪০ কিলোমিটার দূরে বেত্রাবতীতেও প্রায় ৩০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ আর দুর্গম এলাকায় ত্রাণ সরবরাহ সচল রাখতে ড্রোন ব্যবহার করছে উদ্ধারকারীরা।

পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ও এগিয়ে এসেছে। সম্প্রতি চীনা সরকারের পাঠানো প্রায় ৬ টন জরুরি মানবিক সহায়তা সামগ্রী বহনকারী একটি সামরিক বিমান কাঠমান্ডুতে পৌঁছেছে।

অন্যদিকে, ভারতের বিশেষায়িত টানেল রেসকিউ টিম নেপালি সেনাবাহিনীর সাথে মিলে ধসে যাওয়া তিনটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা প্রায় ৭০০ শ্রমিকদের উদ্ধারে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park