1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কেউ অন্যায়-দুর্নীতি করলে সংবাদ প্রকাশ করুন, অপতথ্য ছড়াবেন না: তথ্য প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

যদি কেউ অন্যায় অনিয়ম দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জন্যে সাংবাদিকদের প্রতি আহবান জানান। তবে এই বাক স্বাধীনতার নামে অপতথ্য সংবাদ প্রকাশ করে কাউকে হেয় প্রতিপন্ন করবেন না। রাষ্ট্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে রাষ্ট্রদ্রোহিতা করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অন্যান্য পেশার মতো সাংবাদিক পেশার কোন অবসর ভাতা নেই সেজন্য চেষ্টা করছি। এখন সাংবাদিকদের জন্য যে পরিমাণে অর্থ কল্যাণ ট্রাস্ট আছে এর তিনগুণ করার জন্য অর্থ মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছি এবং সাংবাদিকদের সহযোগিতার জন্য তাদের আবেদনের ভিত্তিতে সঠিক যাচাই-বাছাই এর মাধ্যমে সবাইকে সহজে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, সাংবাদিকদের মধ্যে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন ঠিক আছে তবে সাংবাদিকতা করার সময় এবং খবর পরিবেশনের ক্ষেত্রে যেন কোন দলের পক্ষে না হয়, নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।

কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় মতবিনিময়ে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, ময়মনসিংহ -৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ অন্যরা।

এর আগে সকালে স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের প্রস্তুত করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park