1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার জাপানে বড় ধরনের পাহাড় ধসের শঙ্কা, সতর্কতা জারি

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

পর্যটনের জন্য প্রসিদ্ধ জাপানের ইয়াকুশিমা দ্বীপের পাহাড়ি এলাকাগুলো এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দেশটির কাগশিমা অঞ্চলের এই ছোট শহরটিতে একের পর এক পাহাড় ধসে পড়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে আবহাওয়া বিভাগ সেখানে সবচেয়ে বড় স্তরের বিপদসংকেত জারি করেছে।
জাপানের আবহাওয়া সংস্থা জেএমএ জানিয়েছে, এত তীব্র বৃষ্টি এই অঞ্চলে আগে কখনো দেখা যায়নি। পাহাড়ি ঢল ও ধসের বিপজ্জনক এলাকাগুলোতে এরইমধ্যে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ঝোড়ো হাওয়া ও টানা বৃষ্টির মধ্যে প্রতিটি মুহূর্তই বাসিন্দাদের জীবনকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।

স্থানীয় প্রশাসন সবাইকে দেরি না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। আবহাওয়াবিদরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বড় আকারের কোনো সরকারি চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে গেলে পালানোর সময় আর মিলবে না। নিজের ও পরিবারের মানুষদের প্রাণ বাঁচাতে এখন এক মুহূর্তও বসে থাকা যাবে না।

পরিস্থিতি এতটাই খারাপ যে, অনেকের পক্ষে দূরের আশ্রয়কেন্দ্রে যাওয়াও বিপজ্জনক হতে পারে। তেমনটি হলে পাহাড়ের ঢাল, খাড়া পাহাড়ি পথ কিংবা পানি জমে থাকা ছড়া থেকে যত দ্রুত সম্ভব দূরে কোনো শক্ত ও উঁচু দালানে আশ্রয় নেওয়ার আকুল আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park