হরমুজ প্রণালিতে টহলরত একটি মার্কিন বিমানবাহী ইউএসএস আব্রাহাম লিংকন ও তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই হামলা চালায় ইরানি সেনারা।
এদিকে, মার্কিন হামলার পর ইরানের একটি তেলবাহী ট্যাংকার জাহাজ ওমান উপসাগরে ডুবে গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ইরানের তেলবাহী তিনটি ট্যাংকার জাহাজে হামলা চালায় আমেরিকান সেনারা। বেশ কয়েকটি নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় এম-টি কায়লো নামের একটি ট্যাংকার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে এটি ওমান উপসাগরের পানিতে পুরোপুরি তলিয়ে যায়। জবাবে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি।
আইআরজিসি সর্তক করে বলেছে, ইরানের তেল ট্যাংকারে হামলা বন্ধ না হলে, পারস্য উপসাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ও সামরিক জাহাজগুলোর ওপর আরও বড় ও মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা হবে।
Leave a Reply