1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

একের পর এক আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

সম্পত্তি হস্তান্তর আইন পাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে বিতর্কিত আইনটি অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দাবি আদায়ে একের পর এক আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, মুসলিম উম্মাহ ও জাতির স্বার্থের বিরুদ্ধে গিয়ে সরকার সম্পত্তি হস্তান্তরের যে আইন পাস করেছে, তা কোরআনের বিধানকে লঙ্ঘন করেছে। তাই অবিলম্বে সরকারকে এই বিতর্কিত আইন বাতিল করতে হবে।

তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ নানা ধরনের নিরাপত্তাহীনতায় দেশ যখন অন্ধকারে নিমজ্জিত, তখন সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে।

জামায়াতের এই নেতা বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে। ইতোমধ্যে লংমার্চ শুরু হয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন।

সমাবেশ থেকে বক্তারা সম্পত্তি হস্তান্তর আইন বাতিলসহ সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park