ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এই রায়ের ফলে ছবি দিয়ে জাতীয় পরিচয়পত্র করতে হবে। আদালতে ইসলামী শরিয়ত মতে পর্দা করেন বলে জানিয়ে রিট আবেদনটি ২০২২ সালে করেন রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা। রিটে তিনি জানান, যেহেতু ইসলাম ধর্মে নারীদের ছবি তোলা নিষেধ রয়েছে, তাই ইসলামিক আইন উনাকে ছবি তোলার অনুমতি দেননি। তাই পর্দানশীল নারীকে জাতীয় পরিচয় পত্র দেয়া হোক কোন রকমের ছবি ছাড়া। শুনানিতে ইলেকশন কমিশনের আইনজীবী জানান ছবি ছাড়া জাতীয় পরিচয় পত্র ইস্যু করার বিধান আইনে নেই।
Leave a Reply