1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনে যোগ দিতে দ. আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

  • আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নিতে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি কেপটাউনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

প্রতিনিধি দলের সদস্য হিসেবে থাকছেন- বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মিজ সাকিলা ফারজানা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মাহবুবুল আলম। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধি দলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর কেপটাউনে ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স অনুষ্ঠিত হবে। সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য—‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’।

সম্মেলনে বিভিন্ন দেশের সংসদ সদস্য ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অফ দ্য ওয়েস্টার্ন কেপ অ্যালান উইন্ডের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

এ ছাড়া কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের বৈঠক এবং সংসদীয় গণতন্ত্র চর্চা সুসংহতকরণে কর্মশালায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিনিধি দলটির আগামী ২০ সেপ্টেম্বর রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park